রঞ্জি ট্রফিতে ফের সেঞ্চুরি যশের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফের সেঞ্চুরি যশের। রঞ্জি ট্রফিতে অভিষেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতের অধিনায়ক যশ ধুলের। দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন। ম্যাচের শেষদিনে যশ করেন অপরাজিত ১১৩ রান। উল্লেখ করা যায়, রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই দুই ইনিংসে সেঞ্চুরি করে তৃতীয় খেলোয়াড় হিসেবে ক্রিকেট রেকর্ড বইয়ে নিজের নাম তুলে ফেললেন যশ ধুল।

