ফের করোনার থাবা সল্টলেকে
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ করোনার থাবা সল্টলেক ইসি মার্কেট ও সিকে মার্কেটে। যার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে দুটি মার্কেট।
সূত্রের খবর সল্টলেক ইসি মার্কেটের এক নিরাপত্তাকর্মী ও মিষ্টির দোকানের দুইকর্মী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এরপর, তাঁদের করোনা পরীক্ষা করা হলে, গত শনিবার ওই তিনজনের রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। পাশাপাশি সল্টলেক সিকে মার্কেটের ৫ জন কর্মী করোনায় আক্রান্ত, যার কারণে আজ থেকে ওই দুটি মার্কেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল বাজার কমিটি।

