Land SlideBreaking News Others 

বর্ষার জেরে ধসে বিচ্ছিন্ন উত্তর সিকিম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বর্ষা শুরু হতেই বিচ্ছিন্ন হল উত্তর সিকিম। সূত্রের খবর, সম্প্রতি বৃষ্টি শুরু হয়েছে সিকিমে। এর জেরে বিভিন্ন জায়গায় পাহাড় থেকে ধস নামে। জানা যায়, রাজধানী গ্যাংটক থেকে উত্তর সিকিম যাওয়ার রাস্তায় দিকচু, তিনটেক ও অ্যাম্বিথাংয়ে ধসে রাস্তা বন্ধ হয়ে যায়। বেশ কয়েকটি জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলে জানা যায়। রাজধানী গ্যাংটক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে উত্তর সিকিম। এখনও পরিস্থিতির কোনও উন্নতি ঘটেনি বলে খবর। ওই ধসের জেরে উত্তর সিকিমের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। পাসিং ডাং গ্রামের অবস্থা অত্যন্ত খারাপ বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ধসে সব মিলিয়ে ১৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ধস নামে। পাসিং ডাং গ্রামে এখন জল ও বিদ্যুৎ নেই। রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা পড়েছেন দুর্ভোগে। আগামী ৪৮ ঘন্টা আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Related posts

Leave a Comment