সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হলেন কল্যাণ চৌবে। ভাইচুং ভুটিয়াকে পরাজিত করলেন তিনি। ৩৩-১ ভোটে জয়ী হয়েছেন কল্যাণ। শেষ মুহূর্তে কল্যাণ চৌবে-র বিরুদ্ধে ভোট আসরে নেমেছিলেন ভাইচুং। নতুন সভাপতি হিসেবে তাঁর প্রথম লক্ষ্যের বিষয়ে তিনি জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর কর্মসমিতির বৈঠক রয়েছে কলকাতায়। তার পূর্বে রাজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনা করব।

