tree cuttingBreaking News Enviornment 

রাজারহাট কলাবেরিয়া এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজারহাট কলাবেরিয়া এলাকায় বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল। রাজারহাট বিষ্ণুপুর-১ নম্বর গ্রাম (আরবি-১) পঞ্চায়েত প্রধানের লোককজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছিল পরিবেশ। পাশাপাশি নষ্ট হয়েছিল অনেক গাছও। এরপর বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল রাজারহাট কলাবেরিয়া এলাকায়। স্থানীয় সূত্রে অভিযোগ, বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় প্রোমোটিংয়ের জন্য গাছ কাটা হচ্ছে।

পাশাপাশি তাঁরা আরও অভিযোগ করে জানিয়েছেন, স্থানীয় লোকজন গাছ কাটাতে আপত্তি করলে পরবর্তীকালে রাতের অন্ধকারে আবারও গাছ কাটা হয়। এরপর রাজারহাট বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বিডিও অফিস থেকে এলাকা পরিদর্শনে আসেন জয়েন বিডিও। তাঁর সঙ্গে ছিলেন আরবি-১ এর পঞ্চায়েত প্রধানও। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, আরবি-১ পঞ্চায়েত প্রধান এলাকা পরিদর্শনে এসে যাঁরা গাছ কাটায় বাধা দিয়েছিল তাঁদেরকে হুমকি দেন। এলাকা পরিদর্শনের পর রাজারহাট বিডিও অফিসার পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেন এবং গাছ কাটা বন্ধ রাখতে বলা হয়।

Related posts

Leave a Comment