sundarban life

নিঝুম-নিস্তব্ধতায় জঙ্গলের জীবন

কংক্রিটের শহর থেকে মাঝে মধ্যে চলে আসুন বন-বনানীতে। হাঁপিয়ে উঠলে চলে আসতেই হয় বন-জঙ্গলে। চারপাশ সবুজে মোড়া হলে তো কথাই নেই। রাতের জঙ্গলে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায়। পাখি -পক্ষির কলরব শুনতে পাবেন। আর রয়েছে জন্তু-জানোয়ারদের উঁকি-ঝুঁকি। গভীর রাতের নিঝুম-নিস্তব্ধতা কাটিয়ে দেয় জঙ্গলের জীবন। প্রবাহিত নদী থাকলে আরও তার রূপ। নদীর দুই প্রান্ত জঙ্গলময়। গঙ্গার…

Read More
dana and sundarban

“ডানা” হানার পূর্বাভাস পেতেই নজর সুন্দরবনে

সুন্দরবনে আবার ঘূর্ণিঝড় আসার খবরে আতঙ্কে বাসিন্দারা। “ডানা”-র হানার পূর্বাভাস পেতেই আশঙ্কা। নদী সমুদ্র উত্তাল। সুন্দরবন সংলগ্ন উপকূলবর্তী এলাকায় গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলে প্রশাসনিক প্রয়াসে। দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলায় নদী ও সমুদ্র অঞ্চল সমূহে ঘূর্ণিঝড় আসার পূর্বাভাস থাকলে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও স্থানীয় স্কুলগুলিতে রাখা হয় বাসিন্দাদের। প্রশাসন…

Read More
sundarban

সুন্দরবনের নদীগুলিতে বান ডাকার কারণ জানেন কী?

সুন্দরবন নদী মাতৃক এলাকা । পর্যটন ক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ। একপ্রকার নদী-খাল ও জলাশয় দিয়ে ঘেরা সুন্দরবন অঞ্চল। সুন্দরবনের নদীগুলিতে বান ডাকে তার শব্দও শোনা যায়। এই বান ডাকার কারণ জানা আছে কী? এখানকার নদীগুলিতে মোহনা ফানেল আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। নদীর খাত সংকীর্ণ হয়ে থাকে। নদীর মোহনায় বালির চর দেখা যায়। নদীগুলিতে সারাবছর জল থাকে। এমনকী জলের প্রবাহ অধিক থাকে।

Read More
banbibi puja

সুন্দরবনে বাঘের খাদ্য মোরগ দেওয়ার রীতি কোন পুজোয় জানেন ?

মাকরি নদীর পাড়। আজমলমারি জঙ্গলে টিনের ছাউনি দেওয়া দরমার মন্দির। বৈশাখ মাসের শেষ দিনে এই পুজো হয়। সুন্দরবনের বনবিবি পুজোর কথা অনেকেই জানেন। মৈপীঠের নগেনাবাদে বনবিবির পুজো ঘিরে আয়োজন। সুন্দরবনের এই পুজো ৬৫ বছরে পা রেখেছে। বহু মানুষের মানত থাকে এই পুজোয়। জল-জঙ্গলে বাঘের হাত থেকে বাঁচতে লক্ষ মানুষ মেতে উঠেন।প্রাচীন লোকাচার অনুযায়ী নদীতে মোরগ…

Read More
sundarban and forest

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য : একঝলকে সুন্দরবন

সুন্দরবন বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। হিসেব অনুযায়ী বলা যায়,এই বনভূমির প্রায় ৬২ শতাংশ বাংলাদেশের মধ্যে অবস্থিত। আর বাকি প্রায় ৩৮ শতাংশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান করছে। ভৌগলিক মানচিত্র অনুযায়ী সুন্দরবনের আয়তন প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনা জেলায় এই বনাঞ্চলের অবস্থান নির্ধারিত। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় মূলত সুন্দরবন বনভূমির অবস্থান। সুন্দরবনের গবেষক ও বিশেষজ্ঞরা জানিয়েছেন,বাংলাদেশের অভ্যন্তরের তুলনায় সুন্দরবনের মাটি অনেকটাই আলাদা।

Read More
jhorkhali sundarban

ঝড়খালির জল-জঙ্গলে

দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ম্যানগ্রোভ জঙ্গল। যাকে স্থানীয় ভাষায় বাদাবন বলা হয়। সুন্দরী,গরান,গেঁওয়া সহ নানা জাতের গাছের বর্ণময় শোভা। একদিকে প্রবাহিত নদী ও অন্যদিকে ম্যানগ্রোভ বন।
ভ্রমণের নেশা থাকলে বেরিয়ে পড়তে পারেন। এখানকার প্রধান আকর্ষণ বাঘ সংরক্ষণ কেন্দ্র। বাঘেদের বিচরণ ক্ষেত্রটিকে দুচোখ ভরে দেখতে পাবেন। বাঘ ছাড়াও কুমির ও চিতল হরিণও দেখতে পাবেন। রাজ্য পর্যটন দফতরের রিসর্ট,
একাধিক হোটেল ও কটেজ দেখতে পাবেন। সাধ্যের মধ্যেই থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। ভোরের আলো ও রাতের অন্ধকার উপভোগ করতে পারবেন। একদম ফ্রেশ বাতাস আপনাকে চনমনে করে তুলবে। দূরের মাঠে কৃষকরা জমিতে চাষ করছে দেখতে পাবেন। গ্রামের অপরূপ রূপ উপভোগ করতে পারবেন। ক্যানিং ব্রিজ,মাতলা নদী,বিদ্যাধরী নদীর অনন্য শোভা দেখতে দেখতে এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি হবে।

Read More
sundarban ture

বিস্ময় জাগানো ভ্রমণক্ষেত্র-সুন্দরবন

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল। উপকূলবর্তী গঙ্গা ও ব্রহ্মপুত্রের ব-দ্বীপ অঞ্চল। ভারত ও বাংলাদেশ জুড়ে বিস্তৃত রয়েছে। এক অদ্ভুত বৈচিত্র লক্ষ্য করা যায় এখানে। জলে কুমির ও ডাঙ্গায় বাঘের মুক্তাঞ্চল বলা হয়ে থাকে। সুন্দরী-গরান-হেঁতাল সহ নানা ম্যানগ্রোভ অরণ্যের সমাহার। পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা জুড়ে যে জল-জঙ্গলময় অরণ্য রয়েছে সে কথাই তুলে ধরতে চাই। এখানে জলযানই একমাত্র গন্তব্যস্থলে পৌঁছে দেয়। নদীর দু-পাশে অরণ্য ও জলরাশি বেষ্টিত। আশাকরি বুঝতেই পারছেন কোথাকার কথা বলছি। বিস্ময় জাগানো ভ্রমণক্ষেত্র-সুন্দরবন। কীভাবে যাবেন তা নিয়ে ভাবছেন? শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং পৌঁছে সুন্দরবন যাওয়া যায়। এছাড়া গাড়ি নিয়ে বাসন্তী ব্রিজ পার হয়ে গোসাবা পৌঁছেও সুন্দরবন যাওয়া যায়। তবে সজনেখালিতে বনদফতরের অফিস থেকে অনুমতি নিতে হবে। অনুমতি পেলেই সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। প্রথমেই জেনে নিন-সোনাখালি,ঝড়খালি,নামখানা,ধামাখালি,গদখালি,হাসনাবাদ থেকে সুন্দরবন ভ্ৰমণ শুরু করা যায়।

Read More
sundarban and geography

চর্চার বিষয় সুন্দরবন

সুন্দরবন যেন এক আশ্চর্য ভূগোল। নিরন্তর চর্চা চলছে সুন্দরবনের জীবন-জীবিকা,ম্যানগ্রোভ,নদী,বন-বনানী রয়্যাল বেঙ্গল সহ বিবিধ বিষয় নিয়ে। পরিবেশ দিবসে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সুন্দরবন চর্চার জন্য পুরস্কার দিয়ে থাকে। সুন্দরবনের নদী ও তার পরিবেশ নিয়ে আলোকপাত করা হয়েছে।

Read More
sundarbon and mangrove

সুন্দরবনে ভূ-রূপান্তর

ম্যানগ্রোভ ধ্বংস করে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় কৃষির পত্তন। পাশাপাশি জনপদের বিস্তার করার চেষ্টা। সেই ব্রিটিশ আমল থেকেই তা চলে আসছে। আজও চাষের জমি,বাস্তু জমি ও মাছের ভেড়ি তৈরি হয় অরণ্য দখল করে। পরবর্তী সময়ে সুন্দরবন পর্যটনের প্রসার ঘটেছে। এখানকার বাস্তুতন্ত্র বিপন্ন হচ্ছে।

Read More