সুন্দরবনে ভূ-রূপান্তর

sundarbon and mangrove

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ম্যানগ্রোভ ধ্বংস করে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় কৃষির পত্তন। পাশাপাশি জনপদের বিস্তার করার চেষ্টা। সেই ব্রিটিশ আমল থেকেই তা চলে আসছে। আজও চাষের জমি,বাস্তু জমি ও মাছের ভেড়ি তৈরি হয় অরণ্য দখল করে। পরবর্তী সময়ে সুন্দরবন পর্যটনের প্রসার ঘটেছে। এখানকার বাস্তুতন্ত্র বিপন্ন হচ্ছে। হারিয়ে যাচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ সহ গভীর অরণ্য। অন্যদিকে বাণিজ্যিক মাছ চাষ আরও ক্ষতি করছে বাস্তুতন্ত্রের। এখানকার জঙ্গল জমিতে বে-আইনি ভেড়ি ও হোটেল তৈরির নানা অভিযোগ সামনে আসে। ভূ-রূপান্তর চলার কারণে ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে চলেছে সুন্দরবনের বাস্তুতন্ত্র। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *