সবুজ-পরিছন্ন ও দূষণমুক্ত পৃথিবী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ব উষ্ণায়নের প্রভাব বেড়ে চলেছে। প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে। অতি বৃষ্টি,অনাবৃষ্টি ও ঝড়-ঝঞ্ঝার জেরে বিপন্ন হচ্ছে জনজীবন। নানা রোগের প্রকোপ বাড়ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে মানুষকেই এগিয়ে আসতে হবে। বিশ্ব উষ্ণায়ন রোধ করতে বৃক্ষরোপণ ই একমাত্র উপায়,এমনই মত পরিবেশ বিশেষজ্ঞদের । গাছই বাঁচাতে পারে জীবন। সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ করুন। প্লাস্টিক -মুক্ত পরিবেশ গড়ে তুলতে আসুন সচেষ্ট হই। সকলে মিলে আগামী প্রজন্মের স্বার্থে আরও সবুজ,পরিছন্ন ও দূষণমুক্ত সুন্দর পৃথিবী গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হই।
(আপনার নিজস্ব মতামত প্রত্যাশা করি )

