সুন্দরবনে বাঘের খাদ্য মোরগ দেওয়ার রীতি কোন পুজোয় জানেন ?

banbibi puja

মাকরি নদীর পাড়। আজমলমারি জঙ্গলে টিনের ছাউনি দেওয়া দরমার মন্দির। বৈশাখ মাসের শেষ দিনে এই পুজো হয়। সুন্দরবনের বনবিবি পুজোর কথা অনেকেই জানেন। মৈপীঠের নগেনাবাদে বনবিবির পুজো ঘিরে আয়োজন। সুন্দরবনের এই পুজো ৬৫ বছরে পা রেখেছে। বহু মানুষের মানত থাকে এই পুজোয়। জল-জঙ্গলে বাঘের হাত থেকে বাঁচতে লক্ষ মানুষ মেতে উঠেন।
প্রাচীন লোকাচার অনুযায়ী নদীতে মোরগ স্নান করিয়ে ছেড়ে দেওয়া হয় বনে। মোরগ বাঘের খাদ্য হিসেবে দেওয়ার চল রয়েছে বিশ্বাস থেকেই। সুন্দরবনের বাসিন্দারা মনে করেন,বাঘের দেবতা হলেন বনবিবি। এই দেবীকে পুজো করলেই বাঘের হানা থেকে মুক্তি মিলবে। রুটি-রুজির টানে সুন্দরবনের জলে-জঙ্গলে যেতে হয় সুন্দরবন বাসিন্দাদের। বাঘের হামলার মুখোমুখি হতে হয় মাছ-কাঁকড়া ও মধু শিকারে গিয়ে। বাঘের হাত থেকে রক্ষা পেতে বনবিবির পুজোর আয়োজন চলেছে। বনবিবির সঙ্গে নারায়ণ,বিশালাক্ষী,গঙ্গা ও গাজীবাবার পুজোও হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *