সুন্দরবনে ম্যানগ্রোভ বাঁচানোই লক্ষ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বারে বারে প্রকৃতির রোষানলে পড়ছে সুন্দরবন। ক্ষত-বিক্ষত হচ্ছে সুন্দরবনের নদীবাঁধ ও জন-জীবন। ক্রমশ কমছে ম্যানগ্রোভ অরণ্য। তাই বাদাবন বা ম্যানগ্রোভ বাঁচিয়ে রাখতে চলেছে তৎপরতা। সুন্দরবন উপকূলবর্তী এলাকায় ম্যানগ্রোভ বাঁচিয়ে রাখতে চলে পুজোরও আয়োজন। ঝড়খালী সহ সুন্দরবনের বেশ কিছু এলাকায় গৃহবধূরা তাঁদের বাঁচার তাগিদে ও ধর্মীয় বিশ্বাস মতে ম্যানগ্রোভকে দেবতা রূপে পুজো করে থাকেন।
পাশাপাশি নদীবাঁধ সংরক্ষণের জন্য নদীর চরগুলিতে বা তীরে ম্যানগ্রোভের চারা রোপন করে থাকেন। আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে এই তৎপরতা দেখা যায়। স্থানীয়ভাবে জানা যায়,ঝড়-ঝঞ্ঝা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ম্যানগ্রোভ সুন্দরবনের মানুষের পাশে দাঁড়িয়ে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করে থাকে। সুন্দরবনের আশীর্বাদ-স্বরূপ এই ম্যানগ্রোভ অরণ্য। (ছবি: সংগৃহীত)

