কমনওয়েলথ গেমস : একনজরে ভারতীয় সাফল্য

comonwealth games and indian success

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বার্মিংহাম কমনওয়েলথ গেমসের একনজর। আথলেটিক্সে লংজাম্পে পুরুষদের মধ্যে ভারতের প্রথম রুপো জয় করলেন মুরলী শ্রীশঙ্কর। ২৩ বছর বয়সী এই আথলেটিক্স ৮.০৮ মিটার লাফিয়ে রুপো জয়ী হলেন। হকিতে শেষ চারে পৌঁছলেন হরমনপ্রীতরা। পুল-“বি”-র শেষ ম্যাচে ওয়েলসে ৪-১ ফলাফলে হারিয়ে জয় পেল ভারত। হ্যাটট্রিক করেছেন ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত সিংহ।

পাশাপাশি বক্সিংয়ে পুরুষদের ফ্লাইওয়েট বিভাগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে স্কটল্যান্ডের লেলন মুলিগানকে পরাজিত করে শেষ চারে অমিত পাঙ্খাল। এছাড়া শেষ আটে দীপিকা পাল্লিকাল -সৌরভ ঘোষাল। এই জুটি মিক্সড ডাবলস বিভাগের শেষ আটে পৌঁছলেন। মহিলাদের ২০০ মিটার দৌড়ে সেমিফাইনালে পৌঁছলেন হিমা দাস।

বক্সিংয়ে ভারতের পঞ্চম পদক নিশ্চিত করেছেন ভারতের জেসমিন লাম্বরিয়া। ষষ্ঠ পদক নিশ্চিত করেছেন সাগর আহলাওয়ত। ৬৭ কেজি বিভাগের সেমিফাইনালে রোহিত টোকাস। সপ্তম পদকও নিশ্চিত হল। আবার কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে ব্যক্তিগত বিভাগে দাপটে শুরু করেছেন পিভি সিন্ধু ও কিদম্বি শ্রীকান্ত। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *