স্বাস্থ্য-সৌন্দর্য রক্ষায় অ্যামন্ড অয়েলের নানা গুণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য অ্যামন্ড অয়েল বিশেষ গুরুত্বপূর্ণ। প্রাচীন কাল থেকেই মা-ঠাকুমারা অ্যামন্ডের গুণাগুণ সম্পর্কে বিশদে জানতেন। তাঁরা রাতের বেলা ছোট পাত্রে জল নিয়ে তাতে অ্যামন্ড ভিজিয়ে রাখতেন। পরের দিন সকালে খোসা ছাড়িয়ে আমাদের খেতেও দিতেন। বর্তমান সময়ে সবারই প্রায় সমস্যা ত্বক, চুল ও স্বাস্থ্য নিয়ে। আমরা নাজেহাল হয়ে উঠেছি। এই সবের প্রভাবে অনেক ক্ষেত্রে আমাদের চুল হয়ে উঠেছে প্রাণহীন আর ত্বক হয়ে উঠেছে জৌলুসহীন। মাত্র একটি জিনিস ব্যবহার করে সুস্থ ত্বক পেতে পারেন।
আবার আপনার স্বাস্থ্যও ভালো থাকবে এক্ষেত্রে। একশো শতাংশ বিশুদ্ধ ও অ্যামন্ড থেকে তা তৈরি হতে পারে। এই উচ্চ-মানের তেল থেকে ভিটামিন-ই, ভিটামিন-এ, জিঙ্ক এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের প্রাকৃতিক গুণ। এক্ষেত্রে মস্তিষ্ক ও হাড়ের পুষ্টি জোগাতে সাহায্য করে। পাশাপাশি ক্লান্তি দূর করে থাকে। আবার ঘুমের সমস্যা দূর করে থাকে। গায়ের জোরও বৃদ্ধি হয়। এই তেল ত্বকের পরিচর্যা, চুলের যত্ন ও রান্নার কাজেও ব্যবহার হতে পারে। এটি ব্যবহার করার সহজ পদ্ধতি রয়েছে।
ত্বক ও নখের সৌন্দর্যের যত্ন নেওয়ার ক্ষেত্রে ময়েশ্চারাইজ করার মাধ্যমে অ্যামন্ড অয়েল ত্বককে করে তোলে নরম ও নমনীয়। এটি ময়েশ্চারাইজার হিসেবে বা ম্যাসাজের তেল হিসেবে গোটা মুখ এবং শরীরে মাখা যেতে পারে। আবার শুষ্ক হয়ে যাওয়া কনুই, গোড়ালি ও হাঁটুতেও প্রতিদিন এই তেল মাখলে উপকার পাওয়া যায়। আবার শিশুদের শরীরেও মাখানোর পক্ষে খুবই কার্যকরী এটি। নখ ও শুষ্ক কিউটিকেলের সমস্যা থাকলে প্রতিদিন রাতে শোওয়ার আগে হাতে ও আঙুলে এই তেল মালিশ করতে পারেন। চুলের যত্নের ক্ষেত্রেও এটি উপকারী।
অধিক রোদ কিংবা শীতকালে চুলের সাধারণত নানা সমস্যা দেখা দেয়। চুলের পুষ্টি জোগাতে এটি সাহায্য করে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করে। চুল পড়ার সমস্যাও দূর হয়। চুল বড় হলেও হট অয়েল ম্যাসাজ করলে উপকার পাওয়া যাবে। দৈনিক চাহিদার ২৬শতাংশ ভিটামিন-ই মজুত থাকে মাত্র ১ চা-চামচ অ্যামন্ড অয়েলে। আবার ভিটামিন-কে এবং এটি হাড়কে আরও মজবুত করতে সাহায্য করে। অ্যামন্ড অয়েলের এমন গুণ রয়েছে যা আমাদের শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সহায়তা করে। পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমায়। আবার ওজন কমাতেও এটি সাহায্য করে। পাশাপাশি ব্লাড সুগার লেভেলও স্বাভাবিক রাখতে সহায়তা করে। সবমিলিয়ে দারুন উপকারী অ্যামন্ড অয়েল।

