amarnath and yatraBreaking News Others Travel 

প্রতীক্ষার অবসান : অমরনাথ যাত্রা শুরু ৩০ জুন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২ বছরের অপেক্ষার অবসান। ফের খুলে যাচ্ছে অমরনাথ। অমরনাথ যাত্রার ক্ষেত্রেও ভক্তদের জন্য সু-খবর। এ বছর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে ৩০ জুন। জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপালের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, জুন মাসে শুরু হওয়া এই যাত্রায় কোভিড-১৯ বিধি-নিষেধ মানা হবে ৷ এক্ষেত্রে আরও বলা হয়েছে,অমরনাথ যাত্রা ৪৩ দিন হবে ৷ শেষদিন রাখি পূর্ণিমার দিন হবে ৷

সূত্রের আরও খবর, এপ্রিলে শুরু হবে রেজিস্ট্রেশন। করোনা অতিমারির কারণে ২ বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা ৷ সেই যাত্রা ৩০ জুন শুরু হবে। ২০ হাজার ভক্ত-দর্শনার্থীরা যাওয়ার অনুমতি পাবেন। অতিরিক্ত যাত্রার দিনে কাউন্টারে নাম নথিভুক্ত করতে হবে ৷ ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন হবে।

অমরনাথ যাত্রার গাইডলাইন্স অনুযায়ী জানানো হয়েছে, এই যাত্রার জন্য অনুমতি পাবেন ১৬ থেকে ৬৫ বছর বয়সী মানুষেরা ৷ অন্যদিকে অমরনাথ যাত্রার জন্য ২০২২ সালের মেডিক্যাল সার্টিফিকেট থাকা জরুরি এবং যাত্রীদের জন্য ফিটনেস সার্টিফিকেট থাকাও জরুরি বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment