আজ সারাদিন
01
গরমের অস্বস্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তর ও দক্ষিণবঙ্গে গরমের দাপট থাকবে। বেড়ে যাবে গরমের অস্বস্তি। রোদের তীব্রতা বাড়বে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির কথাও বলা হয়েছে। তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। গরমের দাবদাহ বাড়তে থাকায় গরমে নাকাল হচ্ছেন মানুষ। মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, অক্ষরেখার পরিবর্তনের ফলে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে বঙ্গে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
(ছবি:সংগৃহীত)
