অমরনাথ যাত্রা স্থগিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এ বছরও বাতিল হল অমরনাথ যাত্রা। পর পর দু-বছর করোনা আবহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমরনাথ বোর্ড সূত্রের খবর, এই যাত্রার জন্য নাম নথিভুক্তির কাজ সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। এ বছর জুন মাসের ২৮ তারিখ যাত্রা শুরুর কথা ছিল। আবার আগস্ট মাসের ২২ তারিখ অমরনাথ যাত্রা শেষ হওয়ার কথা ছিল। ৫৬ দিন ব্যাপী এই যাত্রা চলে থাকে। ভক্ত ও দর্শনার্থীরা এই ঘটনায় ব্যথিত বলা যায়।

