ganga puja and wbOthers 

জৌলুসহীন গঙ্গা পুজোর আয়োজন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবছরও গঙ্গা নদীর বিভিন্ন ঘাটে গঙ্গা দেবীর আরাধনা করা হয়। তবে জৌলুস নেই। নদীর সাথে যুক্ত জীবিকার মানুষরা মূলত এই পুজো করে থাকেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পুজো কম-বেশি হয়ে থাকে। প্রচলিত রয়েছে-গঙ্গা পুজোর দিন বৃষ্টি না হলে দেবীর আরাধনা সম্পন্ন হয় না। এ বছর অতিবৃষ্টি ও করোনা বিধি নিষেধের জেরে ভিড় হয়নি বিভিন্ন নদীর ঘাট সংলগ্ন এলাকায়। উল্লেখ করা যায়,প্রতিবছর গঙ্গা পুজো উপলক্ষে নদিয়ার নবদ্বীপ শহরে ফাঁসিতলা ঘাট, শ্রীবাস অঙ্গন ঘাট, রানীর ঘাট সহ ভাগীরথী নদীর বিভিন্ন ঘাটে মানুষের সমাগম দেখা যায় । ওই ঘাট সংলগ্ন এলাকায় মূর্তি বানিয়ে গঙ্গামাতার পুজোও হয়ে থাকে ।

প্রতি বছর এই দিনে ভাগীরথী নদীতে স্নান করে পূণ্য লাভের আশায় বহু মানুষ ছুটে আসেন। এ বছর পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় ভক্ত ও দর্শনার্থীরা আসতে পারেননি। গঙ্গা পূজা উপলক্ষে প্রতি বছর বিভিন্ন ঘাটে মেলাও বসে থাকে। এ বছর করোনা মহামারীর প্রভাবে লকডাউন থাকায় প্রায় জনশূন্য ছিল এই সব ঘাট। আবার করোনাকালে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। অর্থের অভাব থাকার কারণে পুজোর আয়োজন কমেছে। গঙ্গা পুজোয় বিভিন্ন ঘাটে স্থানীয় ছোটখাটো ব্যবসায়ীরা দোকান বসান । এবার বিক্রি-বাট্টা নেই। করোনা অতিমারীর জেরে এ বছর আরম্ভরহীন ছিল গঙ্গাপুজো।

Related posts

Leave a Comment