দুর্গাপুজোতেই করোনার তৃতীয় ঢেউ-দুঃশ্চিন্তা বাড়ছে জনমানসে

carona and third wev

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গাপুজোতেই কি আছড়ে পড়ার সম্ভাবনা করোনার তৃতীয় ঢেউয়ের। ঠিক কী বলছেন বিশেষজ্ঞরা, তা
জেনে নেওয়া যেতে পারে। সূত্রের খবর,প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,বছরের শেষের দিকে তৃতীয় ঢেউ আছড়ে পড়বে ভারতে। সেই অনুমানকে আপাতত খারিজ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দিল্লির এআইআইএমএস। থার্ড ওয়েভ নিয়ে উদ্বেগ বেড়েছে। করোনার দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে সামলে নিতে চলেছে দেশ। এরপর করোনার তৃতীয় ঢেউ নিয়ে দুঃশ্চিন্তা বাড়ছে জনমানসে।

এক্ষেত্রে বিশেষজ্ঞরা দাবি করেছেন,প্রথম দুই ঢেউয়ের থেকে তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। এ বিষয়ে রক্তের নমুনা সংগ্রহ করা হয় দিল্লি,ফরিদাবাদ, আগরতলা ও গোরক্ষপুর থেকে। শিশু এবং নাবালকদের মধ্যে ৫৫.৭ শতাংশ এবং ৬৩.৫ শতাংশ প্রাপ্তবয়স্কদের শরীরের কোভিড-১৯ অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। এর থেকেই বিশেষজ্ঞরা অনুমান করছেন, তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে । আগামী দিনের এই সম্ভাবনা নিয়ে এখনই চিন্তিত হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে গুজব এবং আতঙ্ক ছড়ানো অন্যায় হবে জানিয়েছেন তাঁরা । এ বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্য,তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রেও আশা করা হচ্ছে শহরের চেয়ে গ্রামীণ মানুষরা স্বস্তিতে থাকবেন অনেকটাই। তবে গ্রাম-সহ শহরের শিশু-কিশোরদের সাবধানে রাখতে বলা হয়েছে। গ্রামগুলিতে বড়দের তুলনায় ছোটদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা অনেকটাই কম দেখা যায়। শহরের শিশুদের ক্ষেত্রে যত্ন নেওয়া হয় বেশি।

বিশেষজ্ঞরা আরও বলছেন, দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউ কম শক্তিশালী হবে বলে আন্দাজ। অক্টোবর মাসেই দেশে আছড়ে পড়ার সম্ভাবনা তৃতীয় ঢেউয়ের । ভারত সহ বিভিন্ন দেশে এর প্রভাব পড়বে। এই রেশ থাকার সম্ভাবনা আরও এক বছর। তবে তীব্রতা কম থাকবে। দেশে দ্রুত হারে টীকাকরণের কাজ চলছে। এর ফলে সংক্রমণের তীব্রতা কমবে বলে আশাপ্রকাশ করা হয়েছে। তবে দেশে শিশুদের টীকাকরণ এখনও শুরু হয়নি। তৃতীয় ঢেউয়ের গুঞ্জন শুরু হতেই উদ্বেগ বেড়েছে। দুর্গাপুজোর সময় আর্থিক ক্ষতির কথা ভেবে দুঃশ্চিন্তা বেড়ে গিয়েছে রাজ্যের ব্যবসায়ীদের। করোনা আবহে গতবছরও পুজোর সময় ব্যবসা করতে পারেননি ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *