সেন্ট পিটার্সবার্গ টেনিসের সেমিফাইনালে আন্দ্রেই রুবলেভ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ চারে রুবলেভ। সেন্ট পিটার্সবার্গ টেনিসের সেমিফাইনালে পৌঁছলেন রাশিয়ার আন্দ্রেই রুবলেভ। কোয়ার্টার ফাইনালে তিনি পরাজিত করেছেন গ্রেট ব্রিটেনের ক্যামেরন নোরিকে। এই রুশ তারকার পক্ষে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৬-২ ও ৬-১। সূত্রের খবর, সেমিফাইনালে ২২ বছর বয়সী রুবলেভ খেলবেন কানাডার ডেনিস শাপোভালভের বিরুদ্ধে। তিনি পরাজিত করেছেন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাকে।

