শোয়েবের রেকর্ড স্পর্শ করতে আগ্রহী আনরিক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চলতি আইপিএলের ম্যাচে তাঁর হাত থেকে বেরিয়েছে একটি দ্রুততম ডেলিভারি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর বলের গতি ছিল ১৫৬.২২ কিমি প্রতি ঘন্টা। দিল্লি ক্যাপিটালস দলের পেসার আনরিক নটজে এরপর জানিয়েছেন, প্রাক্তন পাকিস্তান বোলার শোয়েব আখতারের ১৬১.৩ কিমি প্রতি ঘন্টায় বল করার কীর্তিকে স্পর্শ করতে আগ্রহী তিনি। ওই রেকর্ডটা ছুঁতেই হবে, এমনই ইচ্ছার কথা ব্যক্তও করছেন তিনি।

