বারাসত মহকুমা হাসপাতালের মানবিক মুখ

Barasat hospital

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আবারও বারাসত মহকুমা হাসপাতালের মানবিক মুখ দেখা গেল। অসহায়, মানসিক ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়ালো হাসপাতাল কর্তৃপক্ষ। বারাসাত হাসপাতালের মানসিক বিভাগে দীর্ঘদিন ধরে ভর্তি মানসিক ভারসাম্যহীন বিভিন্ন রোগী এবং হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে নিজের পরিবার থেকে হারিয়ে এই হাসপাতালে দীর্ঘদিন ধরে পরে থাকা সমস্ত রোগীদের শনিবার দুপুরে শারদ উৎসবের প্রাক্কালে নতুন জামাকাপড় তুলে দিলেন হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মন্ডল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মানবিক ঘটনার সাক্ষী থাকলো ফের একবার বারাসত হাসপাতাল। এর আগেও একাধিক বার সুপার সুব্রত মন্ডলের উদ্যোগে মানবিক কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির ফলে হাসপাতালে থাকা স্বজন হারানো রোগীর মুখে নতুন করে হাসি ফোটাতে সক্ষম হল হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা আবহে হাসপাতালের চিকিৎসকদের দিনরাত রোগীদের সুস্থ করে তোলার প্রচেষ্টা এবং এই কর্মসূচিকে ঘিরে প্রশংসা বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *