শুটিং বিশ্বকাপে সোনা অর্জুনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বকাপ শুটিংয়ে সোনা পেলেন অর্জুন বাবুতা। আইএসএসএফ শুটিং বিশ্বকাপে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জয়ী হলেন অর্জুন। তিনি পরাজিত করেছেন টোকিও অলিম্পিকে সোনা জয়ী লুকাস কোজনস্কিকে। ফলাফল: ১৭-৯। তাঁর মোট পয়েন্ট দাঁড়িয়েছে ২৬১.১। অন্যদিকে পার্থ মাখিজা ফাইনালে উঠলেও পদক পাননি। তিনি চতুর্থ হয়েছেন।

