ArsenalOthers Sports 

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের জয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আর্সেনালের দুরন্ত জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ ফলাফলে পরাজিত করেছে আর্সেনাল। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়। নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে হেক্টর বেলেরিনকে ফাউল করেন পল পোগবা। এরপর পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন পিয়ের এমরিক আবুমেয়ং। এই ম্যাচের পর তাঁর প্রতিক্রিয়া, দারুণ আনন্দ হচ্ছে। পুরো দলই দুর্দান্ত খেলেছে।

Related posts

Leave a Comment