৪৫ অফিসার, অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান নিচ্ছে সিএসআইআর-ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র টেকনিক্যাল অফিসার, সিনিয়র টেকনিক্যাল অফিসার/ ফায়ার সেফটি অফিসার, টেকনিক্যাল অফিসার এবং টেকনিশিয়ান পদে ৪৫ জনকে নিচ্ছে পুনার সিএসআইআর – ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি। এটি ভারত সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা।
সিনিয়র টেকনিক্যাল অফিসার (২): শূন্যপদ ২টি (অসংরক্ষিত)। বয়স ৪০ বছরের মধ্যে। মাইনে ৬৭,৭০০ ২,০৮,৭০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। শুরুতে সবমিলিয়ে মাসে প্রায় ১,০০,১৩৬ টাকা।
সিনিয়র টেকনিক্যাল অফিসার (১)/ ফায়ার সেফটি অফিসার: শূন্যপদ ১টি (অসংরক্ষিত)। বয়স ৩৫ বছরের মধ্যে। মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। শুরুতে সবমিলিয়ে মাসে প্রায় ৮৪,৩৬০ টাকা।
টেকনিক্যাল অফিসার: শূন্যপদ ১২টি (অসং ৭, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ১)। বয়স ৩০ বছরের মধ্যে। মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। শুরুতে সবমিলিয়ে মাসে প্রায় ৬৫,০৯৬ টাকা।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১০টি (অসং ৬, ওবিসি ৩, আর্থিকভাবে দুর্বল ১)। বয়স ২৮ বছরের মধ্যে। মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। শুরুতে সবমিলিয়ে মাসে প্রায় ৫২,১৭৬ টাকা।
টেকনিশিয়ান: শূন্যপদ ২০টি (অসং ১১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ১)। বয়স ২৮ বছরের মধ্যে। মাইনে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। শুরুতে সবমিলিয়ে মাসে প্রায় ২৯,২০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:- প্রার্থীদের বি ই/ বি টেক, এমসিএ/ এমসিএম/ এমবিএ, এম লিব., প্রথম শ্রেণির বি এসসি পাশ, প্রথম শ্রেণির ডিপ্লোমাধারী এবং (বিজ্ঞানের বিষয় নিয়ে) মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে প্রথমে দরখাস্ত বাছাই এবং পরে ট্রেড টেস্ট/ স্কিল টেস্ট/ লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত বাছাইয়ের ক্ষেত্রে পার্ট টাইম বেসিস, ডেইলি ওয়েজ, ভিজিটিং বা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজের অভিজ্ঞতা গ্রাহ্য নয়।
দরখাস্ত করবেন অনলাইনে ২ ডিসেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। অনলাইন দরখাস্তের প্রিন্ট নিয়ে তা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি প্রমাণপত্র-সহ পাঠাতে হবে। পৌঁছনো চাই ৩১ ডিসেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি নং ০১/ ২০২০। অফিসিয়াল ওয়েবসাইট https://www.ncl-india.org। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

