Arun Mishra-1Others 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে অরুণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দায়িত্ব নিলেন অরুণ মিশ্র। সূত্রের খবর, অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব গ্রহণ করলেন। উল্লেখ করা যায়, ২০১৯ সালে মানবাধিকার আইন সংশোধনের পর এই প্রথম কেউ এই পদে বসলেন। প্রাক্তন বিচারপতি মিশ্র গত সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করেন। প্রসঙ্গত, ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন প্রধান রাজীব জৈন ও জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এম এম কুমারও কমিশনের সদস্য হিসেবে কাজে যোগ দিয়েছেন। সূত্রের আরও খবর, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, লোকসভার স্পিকার ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়েগকে নিয়ে তৈরি কমিটির সুপারিশে অরুণ মিশ্রকে এই পদে নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, সুপ্রিমকোর্টের বিচারপতি থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ভার্সেটাইল জিনিয়াস’ বলে প্রশংসা করেছিলেন তিনি।

Related posts

Leave a Comment