বিধি-নিষেধ মেনে ভক্তদের জন্য খুলছে তারকেশ্বর মন্দির

Tarakeswar Mandir-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তারকেশ্বর মন্দির খোলার তৎপরতা। স্থানীয় সূত্রের খবর, ২৫ দিন বন্ধ থাকার পর সাধারণ মানুষ ও ভক্তদের জন্য তারকেশ্বরের মন্দির খুলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে জানা গিয়েছে, করোনার বিধি-নিষেধ মেনে ভক্ত ও দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে গর্ভগৃহে প্রবেশ করা যাবে না বলে জানানো হয়েছে। স্থানীয় সূত্রের আরও খবর, চোঙের মাধ্যমে শিবের মাথায় জল ঢালা যাবে। মন্দির কমিটির পক্ষ থেকে জানা যায়, সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্দিরের দুটি গেট খোলা থাকবে। উল্লেখ করা যায়, মন্দির সংলগ্ন এলাকায় করোনার প্রকোপ বাড়তে থাকায় গত ৯ মে থেকে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। করোনার প্রভাব বেশ কিছুটা কম হওয়ায় মন্দির খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *