Asghar Afgan-1Others Sports 

আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগরের অবসর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জয়ের পর আসগরের অবসর। স্মরণীয় হয়ে রইল মুহূর্তটি। সূত্রের খবর, পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ের পরই তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন নামিবিয়ার বিরুদ্ধে খেলেই অবসর নেবেন। এরপর আবু ধাবিতে ৬২ রানে জিতে ক্রিকেটকে বিদায় জানালেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। উল্লেখ করা যায়, সুপার-১২ পর্বে এটি আফগানিস্তানের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে আফগানিস্তান পরাজিত করেছিল স্কটল্যান্ডকে। বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা আসগরের। ১১৫ ম্যাচে দলনেতার দায়িত্ব পালন করেছেন তিনি। এ বিষয়ে তাঁর মন্তব্য, ‘আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর আমরা প্রত্যেকে মর্মাহত। সে কারণেই এই অবসর। এই দলের সঙ্গে প্রচুর সুখস্মৃতি রয়েছে। আমাকে অবসর নিতেই হবে’।

Related posts

Leave a Comment