অস্ট্রেলিয়া ক্রিকেটে ফের শোক- প্রয়াত পিটার ফিলপট

Peter Philpott-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেটে আবারও শোকের ছায়া। দুই প্রাক্তন ক্রিকেটার অ্যাশলে ম্যালেট ও অ্যালান ডেভিডসনের প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই আবারও মৃত্যুর খবর অস্ট্রেলিয়া ক্রিকেটে। প্রয়াত হলেন পিটার ফিলপট (৮৬)। দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হয়েছেন প্রাক্তন অলরাউন্ডার ফিলপট। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছে। এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২৬টি উইকেট তাঁর দখলে রয়েছে। পাশাপাশি ৭৬টি প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪৫টি উইকেট তিনি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *