১৫৭ এডিও, এএই, জেই নিচ্ছে অসম অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যন্ট অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদে ১৫৭ জনকে নিচ্ছে অসম অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি। সাধারণভাবে প্রার্থীকে অসমের বাসিন্দা হতে হবে। কাজ করতে হবে অসমে।
অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট অফিসার (এডিও): শূন্যপদ ১০৯টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচার/ হর্টিকালচারের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। মাইনে ৩০,০০০ – ১,১০,০০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার (এএই): শূন্যপদ ৯টি। অ্যাগ্রিকালচার/ সিভিল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকৃত ডিগ্রিধারী হতে হবে। মাইনে ৩০,০০০ – ১,১০,০০০ টাকা।
জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই) (অ্যাগ্রিকালচার): শূন্যপদ ৩৯টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করা অ্যাগ্রিকালচার/ সিভিল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা।
ওপরের তিনটি পদের ক্ষেত্রেই ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে ওএমআর বেসড পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট ১০০ নম্বরের পরীক্ষায় ৭০ নম্বর থাকবে অ্যাগ্রিকালচার/ অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের প্রশ্নে এবং ৩০ নম্বর থাকবে জেনারেল নলেজে। ওএমআর বেসড পরীক্ষায় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপ।
কোনও দরখাস্তের ফি লাগবে না। দরখাস্ত করবেন অনলাইনে www.aau.ac.in/goa-req ওয়েবসাইটের মাধ্যমে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট: www.aau.ac.in বিজ্ঞপ্তি নং ৩/২০২১।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

