ভারতের মানচিত্র ঘিরে বিতর্ক ও প্রতিবাদ

Indian Map

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মানচিত্র বিতর্ক নিয়ে গুঞ্জন। সূত্রের খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র ওয়েবসাইটে ভারতের মানচিত্রকে ভুলভাবে উপস্থাপিত করার বিষয়টি নিয়ে হু-র সর্বোচ্চ স্তরে নালিশ করেছে ভারত। প্রতিবাদও জানানো হয়েছে। এরপর হু বিষয়টি নিয়ে সতর্কবার্তা দিয়েছে বলে খবর। উল্লেখ করা যায়, লোকসভায় এই বিষয়ে একটি প্রশ্নের জবাবে লিখিতভাবে এই কথা জানিয়েছে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। এক্ষেত্রে বক্তব্য, করোনা আবহে হু-র মানচিত্রে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারত থেকে আলাদা দেখাতে অন্য রং ব্যবহার করা হয়। যা নিয়ে তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *