৩৭৬ ম্যানেজার ও অফিসার নিচ্ছে অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার পদে ৩৭৬ জনকে নিচ্ছে অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। নিয়োগ হবে গ্রুপ – এ ক্যাটাগরি, গ্রুপ – বি ক্যাটাগরি এবং গ্রুপ – সি ক্যাটাগরি পদে। ভারতীয় তথা অসমের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
গ্রুপ-এ ক্যাটেগরির মোট শূন্যপদ ১৪১টি, গ্রুপ-বি ক্যাটাগরির মোট শূন্যপদ ২২০টি এবং গ্রুপ -সি ক্যাটেগরি মোট শূন্যপদ ১৫টি।
গ্রুপ-এ ক্যাটেগরির ক্ষেত্রে– প্রার্থীদের নির্ধারিত ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির পুরো সময়ের বি ই/ বি টেক ডিগ্রিধারী কিংবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইত্যাদি নির্ধারিত বিষয়ে ২ বছরের পুরো সময়ের এমবিএ/ পি জি ডি এম ডিগ্রিধারী হতে হবে। কিংবা বার কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে আইনের পুরো সময়ের গ্রাজুয়েট ডিগ্রিধারী হতে হবে।
১-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৪৪ বছরের মধ্যে।
গ্রুপ-বি ক্যাটেগরি পদের ক্ষেত্রে নির্ধারিত ইঞ্জিনিয়ারিং এর পুরো সময় ডিপ্লোমাধারী হতে হবে। ১-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে।
গ্রুপ-সি ক্যাটেগরি পদের ক্ষেত্রে প্রার্থীদের অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে আর্টস/ সায়েন্স/ কমার্স শাখার ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে। ১-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৪৪ বছরের মধ্যে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মাইনে ৩৭,৩০০ – ১,১২,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ১৪,২০০ টাকা। শুরুতে সব মিলিয়ে মোট প্রায় ৬৮,১৮৫ টাকা। জুনিয়র ম্যানেজারের মাইনে ২৫,০০০ – ৯২,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ১২,১০০ টাকা। শুরুতে সব মিলিয়ে মোট প্রায় ৪৯,৪০৯ টাকা। অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসারের মাইনে ২৫,০০০ – ৯২,০০০ টাকা। শুরুতে সব মিলিয়ে মোট প্রায় ৪৭,৯৯০ টাকা।
প্রার্থিবাছাই হবে প্রথমে ১০০ নম্বরের কম্পিউটার বেস্ট টেস্ট ও পরে যাবতীয় প্রমাণপত্র যাচাই এবং ১৮ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় নাল্টিপিল চয়েস প্রশ্ন থাকবে। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। সিলেবাস পাবেন www.apdgl.org ওয়েবসাইটের “কেরিয়ার” সেকশনে। প্রতিপ্রশ্নে ১ নম্বর। নেগেটিভ মার্কিং আছে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৮০০ (তফশিলি হলে ৪০০) টাকা। শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত রেজিস্ট্রশন করবেন অনলাইনে www.apdgl.org ওয়েবসাইটের মাধ্যমে, ৯ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে। পরীক্ষার দিনক্ষণ/ অ্যাডমিট কার্ড/ সিবিটি -র ফলাফল/ মৌখিক পরীক্ষার দিনক্ষণ/ কল লেটার/ প্রভিশনাল সিলেকশন/ ফাইনাল সিলেকশন সহ যাবতীয় তথ্য বা খবরাখবর পাবেন ওয়েব পোর্টালে এবং/ অথবা রেজিস্টার্ড ই-মেলে। বিস্তরিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। নিয়োগ বিজ্ঞপ্তি নং MD/APDCL/HR/REC (2020-2021)/103.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

