অলিম্পিক্সে দ্বিতীয় সোনা জয় এখন সময়ের অপেক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দ্বিতীয় সোনার অপেক্ষায় বিন্দ্রা। সূত্রের খবর, অলিম্পিক্স-মঞ্চে দ্বিতীয় কোনও ভারতীয় ক্রীড়াবিদ ব্যক্তিগত ইভেন্টে জয়ী হয়নি সোনা। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা তা নিয়ে হতাশ নন। এক অনুষ্ঠানে অভিনব জানিয়েছেন, অলিম্পিক্স থেকে ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় সোনা জয় এখন সময়ের অপেক্ষা। এখন অনেক নতুন প্রতিভা উঠে এসেছে।

