কোর্টে ফেরার প্রতীক্ষায় সেরিনা উইলিয়ামস

Serena Williams

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেরিনা উইলিয়ামস লকডাউন ওঠার পর কবে কোর্টে ফিরবেন, তার প্রতীক্ষায় দিন গুনছেন। সূত্রের খবর, ইনস্টাগ্রাম চ্যাটে দিদি ভিনাস উইলিয়ামসকে সেরিনা জানিয়েছেন, কোর্টে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। টেনিসকে ছেড়ে বসে থাকতে পারছি না। সেরিনা উইলিয়ামস আরও জানিয়েছেন, করোনার কারণে এই অপ্রত্যাশিত বিশ্রামে তিনি অনেক বেশি ফিট হয়ে গিয়েছেন। আমার জন্য এই বিশ্রামটার প্রয়োজন ছিল বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *