treeEnviornment Health 

পরিবেশ রক্ষায় সচেতনতা তারকাদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকাল যেভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তা দেখে চিন্তিত সকালেই।সম্প্রতি তারকাদের মধ্যেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। জলসঙ্কট, করোনা, ঘূর্ণিঝড়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেভাবে মাথাচাড়া দিচ্ছে তা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে, প্রকৃতিকে অবহেলা করলে তার ফল ভোগ করতে হবে আমাদেরই।তাই ৫জুন বিশ্ব পরিবেশ দিবসে বলিউডের তারকারা সম্মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সকলকে আবেদন জানান।কেউ প্লাষ্টিক বর্জনের কথা বলেছেন, কেউ জল সংরক্ষণের উপর জোর দিচ্ছেন। আবার কেউ কেউ গাছ লাগানোর কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে পরিবেশ সচেতনতা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন অনুষ্কা শর্মা, দিয়া মির্জা, কার্তিক আরিয়ান,অৰ্জুন কাপুর প্রমুখেরা।

Related posts

Leave a Comment