বাংলাদেশের সুরেলা কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর (৬৪) প্রয়াত। সূত্রের খবর, গায়ক এন্ড্রু কিশোর ক্যান্সার আক্রান্ত ছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করলে রাজশাহীতে ফিরে এসেছিলেন। রাজশাহীর মহিষবাথানে প্রয়াত বাংলাদেশের সুরেলা এই কণ্ঠশিল্পী। ওই দেশে তাঁর পরিচয় ছিল “প্লেব্যাক সম্রাট” হিসেবে। তাঁর জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে “জীবনের গল্প রয়েছে বাকি অল্প”, “হায় রে মানুষ রঙিন ফানুস” ও “ডাক দিয়াছেন দয়াল আমারে” প্রভৃতি। পশ্চিমবঙ্গেও তাঁর গান জনপ্রিয় হয়েছিল। এপার বাংলায় “বেদের কন্যা জোসনা আমায় কথা দিয়েছে” গানটি সুপারহিট হয়েছিল। বাংলাদেশে একাধিক সুরকার-সহ ভারতেও আরডি বর্মনের সুরে গান গেয়েছেন তিনি।

