Bangladesh-India Border-1Others 

বাংলাদেশিদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নয়া বিধি-নিষেধ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশিদের প্রবেশে নতুন বিধি-নিষেধ। বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধি-নিষেধ আরোপ করা হল। সূত্রের খবর, আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে সর্বোচ্চ ১০০ জন বাংলাদেশি যাত্রীকে প্রতিদিন প্রবেশ করতে দেওয়া হবে। এক্ষেত্রে এই বিধি-নিষেধ কার্যকর করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে আইসিপি-র অভিবাসন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। পাশাপাশি একই বিধি-নিষেধ বলবৎ করা হয়েছে পশ্চিমবঙ্গের হরিদাসপুরে আইসিপি-র অভিবাসন দফতরে। এ বিষয়ে আরও জানা যায়, হরিদাসপুর দিয়ে সর্বোচ্চ ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ভারতে প্রতিদিন প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ করা যায়, গত ৮ ডিসেম্বর এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক হয়। সেখানে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে এই প্রচেষ্টা নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment