রামমোহন স্মরণে স্থায়ী প্রদর্শশালা

Raja Rammohan Roy-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুলের রাধানগরকে কেন্দ্র করে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়। পাশাপাশি তাঁর জন্মভূমি-কেন্দ্রিক স্মৃতিরক্ষার দাবিও ওঠে। তবে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এই মনীষীর জন্মের ২৫৩ বছর উপলক্ষ্যে স্থানীয় ‘রাধানগর পল্লি সমিতি’ নামে একটি প্রাচীন সংগঠন রামমোহনকে নিয়ে একটি স্থায়ী প্রদর্শশালা উপহার দেওয়া হয়েছে। এক্ষেত্রে ‘ভারত পথিকের’ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঘটনা ছবির মাধ্যমে তুলে ধরার প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই প্রদর্শশালার উদ্বোধন করেন আরামবাগের গৌরহাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রাণারামানন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *