Bangladesh RiverOthers 

ভারত থেকে বাংলাদেশে নৌ-পথে পণ্য বাণিজ্যের বন্দোবস্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে করিমগঞ্জে জাহাজ। সূত্রের খবর, বাংলাদেশের নারায়ণগঞ্জে প্রিমিয়ার সিমেন্টের কারখানা থেকে ১২৫ টন সিমেন্ট বোঝাই জাহাজ অসমের করিমগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে। এই প্রথম বাংলাদেশ থেকে অসমের করিমগঞ্জে পণ্য রফতানি শুরু হচ্ছে। এই খবর জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণের ট্রাফিক অ্যান্ড প্রোটোকল ডিরেক্টর মহম্মদ রফিকুল ইসলাম। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, করিমগঞ্জ থেকে বাংলাদেশে পাথর আনার জন্য ৫টি খালি জাহাজ যাচ্ছে।

সূত্রের আরও খবর, আগামী ৮ নভেম্বর এক ভার্চুয়াল অনুষ্ঠানে ভারত থেকে বাংলাদেশে নৌ-পথে পণ্য চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে আরও জানা যায়, এই নৌ-পথ দুই দেশের মধ্যে সরাসরি পণ্য বাণিজ্য আমদানি-রফতানির রুট হিসেবে ব্যবহার করা হবে। ইতিপূর্বে এই নৌ-রুটের মাধ্যমে ভারতের পণ্যবাহী জাহাজ পণ্য নিয়ে চলাচল করেছে। প্রসঙ্গত, বাংলাদেশ অংশে নারায়ণগঞ্জ থেকে জকিগঞ্জ পর্যন্ত পণ্য বোঝাই জাহাজ যেতে সময় লাগে প্রায় ৭ দিন। এমভি প্রিমিয়ার নামের একটি পণ্যবাহী জাহাজ ১২৫ টন সিমেন্ট নিয়ে করিমগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে বলে খবর।

Related posts

Leave a Comment