ওড়িশার সিমলিপাল উদ্যান পর্যটকদের জন্য উন্মুক্ত

Simlipal-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খুলে দেওয়া হল ওড়িশার সিমলিপাল পর্যটক উদ্যান। স্থানীয় সূত্রের খবর, করোনা পরিস্থিতির মধ্যে প্রায় ৭ মাস বন্ধ ছিল এই পর্যটন ক্ষেত্র। কিছুটা স্বাভাবিক হতেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে ওড়িশার সিমলিপাল জাতীয় উদ্যান। স্থানীয় সূত্রের আরও খবর, ৪০টি গাড়িতে করে ২৫৮ জন পর্যটক এই উদ্যানে এসেছিলেন। প্রবেশদ্বারে ওইসব পর্যটকদের গোলাপ দিয়ে স্বাগত জানিয়েছেন উদ্যান কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *