কাজিরাঙা জাতীয় উদ্যানে ফ্রান্সের পরিবেশমন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাজিরাঙা জাতীয় উদ্যানে পম্পিলি। সূত্রের খবর, জিপ সাফারি করলেন ফ্রান্সের পরিবেশমন্ত্রী বারবারা পম্পিলি। উল্লেখ করা যায়, ২০১২ সাল থেকে ফ্রান্সের সহায়তায় কাজিরাঙা তথা অসমে বন ও পরিবেশ উন্নয়নে এবং আশপাশের গ্রামের মানুষের বিকল্প জীবিকার ব্যবস্থা করার জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেগুলি দেখতে এসেছেন ফ্রান্সের পরিবেশমন্ত্রী। পাশাপাশি গুয়াহাটির আইআইটিতেও গবেষকদের সঙ্গে দেখা করেছেন তিনি।

