৪৮২ আসনে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেকানিক, ওয়েল্ডার, ওয়্যারম্যান, সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট, সার্ভেয়র, পাম্প অপারেটর কাম মেকানিক, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (প্যাথোলজি, রেডিওলজি, কার্ডিওলজি), মাল্টি মিডিয়া অ্যান্ড ওয়েবপেজ ডিজাইনার, আইটি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেনেন্স, শর্ট ফিটার/ ব্লাস্টার (মাইন) এবং মেকানিক মোটর ভিকেল ট্রেডে ট্রেনিংয়ের জন্য ৪৮২ আসনে অ্যাপ্রেন্টিস নিচ্ছে সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেড।
মোট আসন ৪৮২টি। এরমধ্যে — মাল্টি মিডিয়া অ্যান্ড ওয়েবপেজ ডিজাইনার এবং আইটি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেনেন্স ট্রেডে ১০টি করে আসন রয়েছে। বাকি সব ট্রেডে ৪২টি করে আসন রয়েছে।
ওয়েল্ডার (গ্যাস এন্ড ইলেকট্রিক) এবং পাম্প অপারেটর কাম মেকানিক ট্রেডে ট্রেনিংয়ের মেয়াদ ১৫ মাস করে। বাকি সব রেডি ট্রেডে ট্রেনিংয়ের মেয়াদ ২৪ মাস।
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান (প্যাথলজি, রেডিওলজি, কার্ডিওলজি) ট্রেডের প্রার্থীদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি -তে স্পেশ্যালাইজেশন-সহ উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। বাকি সব ট্রেডের ক্ষেত্রে প্রার্থীদের অন্তত মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। তবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স-সহ উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হলে অগ্রাধিকার। সব ক্ষেত্রেই প্রার্থীদের সদ্য পাশ (ফ্রেশার) হতে হবে। ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২১ বছরের মধ্যে। তফশিলিরা ৫ এবং ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। যাঁরা এর আগে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়েছেন বা এখন নিচ্ছেন তাঁরা আবেদন করবেন না।
ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ৬,০০০ টাকা বা গেজেটেড নোটিফিকেশন অনুযায়ী।
প্রার্থিবাছাই হবে মেধার ভিত্তিতে। ঝাড়খণ্ডের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা প্রার্থীরা আগে সুযোগ পাবেন। দরখাস্ত খুঁটিয়ে দেখার সময় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, আদার কার্ড লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি মূল প্রমাণপত্রগুলি দাখিল করতে হবে।
সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের 1) CCL HQ Ranchi, 2) CCL Gandhinagar Hospital, 3) CETI Barkakana, 4) BTTI Bhurkunda এরিয়াগুলির একটিতে নিজের পছন্দের ট্রেডে ট্রেনিংয়ের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল (http://apprenticeshipindia.org) -এর অ্যাপ্রেন্টিস অপরচুনিটি ট্যাব সেকশনে গিয়ে, ২১ ফেব্রুয়ারির মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

