ব্যাটিং কোচ কানিতকর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্মৃতি মান্ধানাদের ব্যাটিং কোচ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হৃষিকেশ কানিতকর। উল্লেখ করা যায়, ভারতীয় মহিলা ক্রিকেট দল ৯ ডিসেম্বর থেকে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে। এই সিরিজ থেকেই কোচিংয়ের কাজ শুরু করবেন কানিতকর। জানা গিয়েছে, মহিলা ক্রিকেট দলের বিদায়ী হেড কোচ রমেশ পওয়ার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এ বার স্পিনারদের প্রশিক্ষণ দেবেন।

