দিল্লিতে আম আদমি-র ঝড়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একটানা ১৫ বছর দায়িত্বে থাকার পর দিল্লি পুরসভার দখল হারাল বিজেপি। আপ ঝড় সামলাতে পারল না পদ্মশিবির। পুরভোটে ১৩৪টি আসনে জয়ী হল কেজরিওয়ালের আম আদমি পার্টি। দিল্লির পুর নির্বাচনের ফলাফল:১৩৪টি ওয়ার্ডে জয়ী আম আদমি পার্টি। ১০৪টিতে জয় পেয়েছে বিজেপি। কংগ্রেস মাত্র ৯টি ওয়ার্ডে জয় পেল । পর পর ৩ বার দিল্লির পুরনিগম দখলে রেখেছিল ভারতীয় জনতা পার্টি। এবার আম আদমি পার্টির ঝড় সামলাতে সফল হল না। তবে এই ফলাফলে হতাশ নয় বিজেপি। দিল্লিতে দলের পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ বছর পরেও নিজেদের উন্নয়নমূলক কাজের জন্যই বিজেপি ১০৪টি ওয়ার্ড ধরে রাখতে পেরেছে। (ছবি: সংগৃহীত)

