Bayarn Munich-1Others Sports 

বায়ার্ন মিউনিখের কোচ জুলিয়ান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৩৩ বছরের জুলিয়ানই কোচ বায়ার্ন মিউনিখে। জল্পনার অবসান হল। বায়ার্ন মিউনিখ সূত্রে জানানো হয়েছে, লেবানডস্কি-মুলারদের কোচ হতে চলেছেন জুলিয়ান নাগেলসমান। উল্লেখ করা যায়, নাগেলসমানকে চুক্তি ভেঙে কোচ করানোর জন্য বায়ার্ন ক্ষতিপূরণ দিচ্ছে লাইপজিগকে। এক্ষেত্রে জানা গিয়েছে, যার পরিমাণ ২ কোটি ৫০ লক্ষ ইউরো।

এ বিষয়ে আরও জানা যায়, কোচের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে এই অর্থ রেকর্ড। ৫ বছরের জন্য চুক্তি করছে বায়ার্ন। বায়ার্ন কোচ হান্সি ফ্লিককে জার্মানির জাতীয় টিমের কোচ করতে আগ্রহী। ফ্লিকও এ প্রসঙ্গে জানান, তিনি বায়ার্নের দায়িত্ব ছাড়তে চান। এরপর জল্পনা শুরু হয়। তরুণ কোচ নাগেলসমানকে কোচ করতে পারে বায়ার্ন। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে লাইপজিগকে শক্তিশালী টিম হিসেবে তৈরি করেছেন তিনি। এবারও বায়ার্নের পিছনে ২ নম্বরে রয়েছে লাইপজিগ।

Related posts

Leave a Comment