ইব্রার বিরুদ্ধে তদন্ত কমিশন উয়েফার

Ibra-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জলাটন ইব্রাহিমোভিচের বিরুদ্ধে তদন্ত কমিশন বসিয়েছে উয়েফা। এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে অভিযোগ, এসি মিলানের স্ট্রাইকার এক বেটিং সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। যা বে-আইনি। এক্ষেত্রে বলা হয়েছে, সত্যতা প্রমানিত হলে ফিফার গাইড-লাইন অনুযায়ী ৩৯ বছর বয়সী সুইডিশ তারকার ৩ বছরের নির্বাসন হওয়ার সম্ভাবনা।

উল্লেখ করা যায়, মাল্টার জুয়া সংস্থা বেথার্ডের ওয়েবসাইটের অ্যাম্বাসাডার হিসেবে ইব্রা যোগ দিয়েছিলেন ২০১৮ সালে। ওই সংস্থা সূত্রে জানানো হয়েছে, তাঁদের প্রোমোশনের কাজে সাহায্য করবে ইব্রা, এমনই কথা হয়। এরপর ইউরোপীয় ফুটবলের সংস্থা উয়েফার কাছে এ নিয়ে প্রতিবাদ জমা পড়ে এ বিষয়ে। পরবর্তীতে ইব্রার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়টি নিয়ে ইব্রা এখনও মন্তব্য করেননি। তবে আইনজীবীরা কাজ শুরু করে দিয়েছেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *