Bazi-2Others 

আলো-ধোঁয়া ও শব্দ উৎপন্ন করা বাজি নিষিদ্ধ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিষিদ্ধ হয়েছে সব বাজি। সূত্রের খবর, শব্দবাজি ছাড়াও ফুলঝুরি, তুবড়ি বা চরকির মতো বাজিও এবার পোড়ানো যাবে না, নির্দেশ এমনটাই। বাজি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে এ বিষয় স্পষ্ট। সূত্রের আরও খবর, হাইকোর্টের রায়ে বলা হয়েছে, আলো, ধোঁয়া ও শব্দ উৎপন্ন করে এমন কোনও বাজিই পোড়ানো বা বিক্রি করা যাবে না। অন্যদিকে পরিবেশকর্মীদের বক্তব্য, বাজি ফাটানো হলে বা আগুন জ্বললে রাসায়নিক পোড়া ধোঁয়া বের হবে। বর্তমান করোনা পরিস্থিতিতে তা অনেক বেশি বিপজ্জনক। এক্ষেত্রে আরও জানা যায়, আলোর বাজি নিয়ে অনেকের ধারণা রয়েছে এগুলি তেমন ক্ষতিকারক নয়। এ বিষয়ে গবেষণায় দেখা গিয়েছে, রাসায়নিক পোড়া ধোঁয়াতে সুদূরপ্রসারী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আবার রংমশাল ও ম্যাগনেসিয়াম তারের মতো বাজির ধোঁয়া সব থেকে ক্ষতিকারক বলেও দাবি করা হয়েছে।

Related posts

Leave a Comment