ট্রেন পরিষেবা বাড়ানোর দাবি নিয়ে আবেদন

Adhir Ranjan Chowdhury-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ট্রেন পরিষেবা আরও বাড়ানোর দাবি নিয়ে রেলমন্ত্রী পীযূষ গয়ালকে চিঠি দিলেন লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি। মুর্শিদাবাদ জেলার মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই উদ্যোগ। এ বিষয়ে তাঁর বক্তব্য, আনলক-পর্বে লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও কাটোয়া-আজিমগঞ্জ শাখায় এখনও সেভাবে ট্রেন চলছে না। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, শিয়ালদহ-লালগোলা শাখার ট্রেনে যাতায়াত করেন অনেক মানুষ। ওই শাখায় ট্রেন এখনও পর্যাপ্ত নয়। লকডাউনের আগে ট্রেন চলত, সেই পরিস্থিতি আবার ফিরিয়ে আনার দাবি করেছেন কংগ্রেস নেতা। পাশাপাশি বহরমপুরের সাংসদ আরও জানান, তির্সা-তোর্সা এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ারে যাওয়ার পথে সালারে থামে শিয়ালদহের দিকে ফেরার সময়ে সেখানে দাঁড়ায় না। ডাউন তির্সা-তোর্সার নিয়মিত স্টপ সালারে দেওয়ার দাবিও তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *