কাতার বিশ্বকাপে বিশেষ ভূমিকায় বেকহ্যাম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দূত বেকহ্যাম। আগামী ২০২২ সালে কাতার বিশ্বকাপে বিশেষ ভূমিকায় থাকবেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক ডেভিড বেকহ্যাম। ১৫৪৭ কোটি টাকার চুক্তি হয়েছে এই বিশেষ দায়িত্ব পালন করার জন্য, এমনটাই জানা গিয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, বেকহ্যাম ফুটবলের পাশাপাশি কাতারে বাণিজ্যের প্রসারের জন্যও প্রচার করবেন বিশ্বকাপের আগে ও বিশ্বকাপ চলাকালীন। অন্যদিকে তাঁর এই ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা প্রতিবাদে সরব বলেও জানা গিয়েছে।

