Taipei-1Others 

কাঁপল তাইওয়ানের রাজধানী তাইপেই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জোড়া ভূমিকম্প তাইওয়ানে। কাঁপল তাইওয়ানের রাজধানী তাইপেই। রিখটার স্কেলে ভূ-কম্পের তীব্রতা ছিল ৬.৫। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, তাইপেই থেকে ৩৫ কিলোমিটার দূরে ইলান শহরে ভূমিকম্পের কেন্দ্রস্থল। তাইপেই শহরে ভূ-কম্পের জেরে বাড়ি-সহ বিভিন্ন এলাকা দুলতে থাকে। এই পরিস্থিতিতে যান চলাচল ও ভূগর্ভস্থ ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রথম ভূমিকম্পের পরই আর একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৪।

Related posts

Leave a Comment