Bayarn MiunichOthers Sports 

ভুল করে নেইমার বায়ার্নের জায়গায় বেয়ার লিখল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সম্প্রতি লিসবনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হন বায়ার্ন। উৎসবে ব্যস্ত, তখন স্মৃতি হিসেবে সযত্নে গোলপোস্টের জাল কেটে নিচ্ছে বায়ার্ন মিউনিখের গোলকিপার। পাশাপাশি হেরে হতাশায় পিএসজি-র তারকা নেইমার। কখনও পরম মমতায় হাত বুলোচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার কখনও কান্নায় ভেঙে পড়ে মুখ গুঁজে দিচ্ছেন বায়ার্ন কোচ হান্সি ফ্লিকের বুকে। হারের এমন দিনেও বিতর্কে জড়ালেন নেইমার। তিনি ট্যুইটারে চ্যাম্পিয়ন বায়ার্নকে অভিনন্দন জানাতে গিয়ে লেখেন বেয়ার।

বেয়ার লেভারকুসেন নামে এক নামি টিম রয়েছে জার্মানিতে, তা তিনি খেয়াল করেননি। তিনি ট্যুইটারে লেখেন, হার খেলারই অঙ্গ, আমরা সব চেষ্টাই করেছি, শেষ পর্যন্ত লড়ে গিয়েছে। আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ। অভিনন্দন বেয়ার। মজা করে ট্যুইট করে বেয়ার কর্তৃপক্ষ। তারা লেখে, নেইমার তুমি কেন আমাদের অভিনন্দন জানালে বুঝতে পারছি না। আমরা তো এখন ছুটিতে। ফাইনালের বিস্ময় পিএসজি অ্যাকাডেমির ২৪ বছরের ফরাসি কোমান। যাঁর গোলে ইউরোপে সেরা হল বায়ার্ন, সেই কোমান জানিয়েছে, বর্তমানে আমার কাছে এটা একটা অদ্ভুত দিন। কোমানের পুরো নাম কিংসলে কোমান। এই ম্যাচে অবশ্য কোমানের খেলার কথাই ছিল না। বায়ার্নের কোচ হান্সি ফ্লিক পেরিসিচের বদলে তাঁকে প্রথম একাদশে নিয়ে আসেন।

Related posts

Leave a Comment