কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের দখলে আর্থিক স্বনির্ভরতায় প্রথমস্থান

KIIT University

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ২০২০সালের সেলফ ফাইন্যান্সিং কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি বিস্ববিদ্যালয় ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অটল রেঙ্কিং অব ইনস্টিটিউশন অব ইনোভেশন এচিভমেন্টসের (এআরআইআইএ) বিচারে শীর্ষস্থান অধিকার করল। এসআরএম ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেককনোলোজি চেন্নাই এবং ভেলোর ইনস্টিটউট অব টেকনলজি (ভিআইটি), যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান আছে। উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, স্থানাধিকারী প্রতিষ্ঠাগুলির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ড: রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সামারাও ধোত্রে, উচ্চশিক্ষা দফতরেরন সেক্রেটারি অমিত খারে, এআইসিটিই-র চেয়ারম্যান প্রফেসর অনিল ডি: সহস্রবুধে প্রমুখ। কেআইআইটি ২০১৯ সালে সেলফ ফিনান্সিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। ভারত সরকার কর্ত্তৃক ‘ইনস্টিটিউশন অব এমিনেন্স’-এ প্রথম স্থান অর্জন করে উদ্ভাবনী ও উদ্যোগী সেন্টার, সেন্টার অব এক্সেলেন্স, অ্যাডভান্স ল্যাবরেটরি, শিল্প ও আন্তর্জাতিক প্রতিষ্টানের সঙ্গে সহযোগিতার জন্য। লোকসভার মাননীয় সদস্য তথা কেআইআইটি-র প্রতিষ্ঠাতা প্রফেসর অচ্যুত সামন্ত প্রথমেই কেআইআইটিকে তার সন্মান প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। গত বছরে দ্বিতীয় স্থান অর্জন করলেও এ বছর তারা শীর্ষস্থান অর্জন করেছে। গবেষণা ও উদ্ভাবনী জগতে উন্নতি সাধনই তাদের অগ্রগতির মূল কাহিনী। এই প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি মাননীয় ড: রমেশ পোখরিয়াল নিশাঙ্ক মহাশয়কে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *